জাতীয় সংবাদ

টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন মঞ্জুরুল

# কুমিল্লা-৪ #

প্রবাহ রিপোর্টঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহর বৈধ মনোনয়নপত্রে বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে প্রার্থীতা বহাল থাকলো তার। অন্যদিকে একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীতা বাতিল করেছে ইসি।শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনে দুপক্ষের শুনানি শেষে এমন সিদ্ধান্ত দেয় সংস্থাটি।কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি, একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থীতার বিরুদ্ধে আপিল করেন। ইসি আপিল নামঞ্জুর করে হাসনাত আবদুল্লাহর প্রার্থীতা বহাল রেখেছে। আর ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ইসি।এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র কেনও বাতিল করা হবে না— ইসিতে আপিল করেছিলেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button