জাতীয় সংবাদ

৩ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত

প্রবাহ রিপোর্ট : দেশের আকাশে গতকাল সোমবার সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আজ মঙ্গলবার মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামীকাল বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button