জাতীয় সংবাদ

শিক্ষার্থীদের ভিসা বন্ড জমা দিতে হবে না: মার্কিন দূতাবাস

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসার (বি১/বি২) ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আজ বুধবার থেকে যারা এই ক্যাটাগরিতে ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য কেনো ভিসা বন্ড জমা দিতে হবে না। গতকাল মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাস বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাসের বার্তায় স্পষ্ট করা হয়েছে যে, কেবল ব্যবসা বা পর্যটন (বি১/বি২) ভিসার ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য কেনো ভিসা বন্ড জমা দিতে হবে না। এ ছাড়া ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রেও এই নতুন শর্ত কার্যকর হবে না। আবেদনকারীদের সতর্ক করে দূতাবাস বলেছে, সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ডের অর্থ পরিশোধ করা যাবে না। আগাম অর্থ পরিশোধ ভিসার নিশ্চয়তা দেয় না এবং এক্ষেত্রে তৃতীয় পক্ষের মাধ্যমে লেনদেন করলে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে। সাক্ষাৎকারের আগে পরিশোধিত কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে যারা ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ শেষ করবেন, তারা পরবর্তীতে বন্ডের অর্থ ফেরত পাবেন। ভিসা সংক্রান্ত সঠিক ও বিস্তারিত তথ্যের জন্য মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট (যঃঃঢ়ং://নফ.ঁংবসনধংংু.মড়া/ারংধং/) দেখার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, গত সোমবার দূতাবাস প্রথমবার এই নতুন নীতিমালার কথা জানিয়েছিল। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকেই এটি কার্যকর হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button