জাতীয় সংবাদ

রুমিন ফারহানার পক্ষে নির্বাচন: ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

প্রবাহ রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির বহিষ্কৃত নেত্রী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। গত বুধবার রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে। তার পক্ষে থেকে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতা প্রচারণায় যুক্ত আছেন। দলের বিরুদ্ধে গিয়ে কাজ করায় শাহাজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, ওই কমিটির অধিকাংশ সদস্য দলীয় শৃঙ্খলা অনুযায়ী কাজ করছিলেন না। এ কারণে সবার সতর্কতা নিশ্চিত করতে ওই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button