জাতীয় সংবাদ
জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক

প্রবাহ রিপোর্ট : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যক্তিগত ফোন নম্বর হ্যাক হয়েছে। গতকাল সোমবার দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানিয়েছেন উপদেষ্টা নিজেই। ফেসবুক পোস্টে উপদেষ্টা লিখেছেন, আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থসাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।



