জাতীয় সংবাদ

ঋণ খেলাপিদের জাহান্নামে পাঠাতে এসেছি: হাসনাত

প্রবাহ রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা চাঁদাবাজ টেন্ডারবাজদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করতে চাই না। আমরা ঋণ খেলাপিদের জাহান্নামে পাঠাতে এসেছি। গত রোববাররাতে রংপুরে এনসিপি আয়োজিত জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। রংপুর-৪ আসনের এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেনকে জয়ী করার আহ্বান হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি সেবক হিসেবে কাজ করে যাবেন। দুর্নীতি, অন্যায় করবেন না। এলাকার উন্নয়নে কাজ করবেন। রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসাকে উদ্দেশ করে এনসিপি নেতা বলেন, উনি ভোটারদের লুঙ্গি, শাড়ি আর নগদ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। তাকে বর্জন করুন। দুর্নীতিবাজ একজন সব সময় ক্ষমতায় থাকুক তা আমরা মানবো না। এ আসনে এনসিপি প্রার্থী আখতার হোসেনকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের অগ্রনায়ক আখ্যা দিয়ে বলেন, উনি দেশের যেকোনও আসনে নির্বাচন করে জয়ী হওয়ার যোগ্যতা রাখেন। হাসনাত আবদুল্লাহ বলেন, তারেক রহমান গোপনে হ্যাঁ-এর পক্ষে ভোট চাইছেন। আর নাহিদ ইসলাম, ডা. শফিকুর রহমান প্রকাশ্যেই হ্যাঁ-এর পক্ষে ভোট চাইছেন। আর জিএম কাদের যিনি ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখার নেতা- না-এর পক্ষে ভোট চাইছেন। তাকে বর্জন করার আহ্বান জানান তিনি। জনসভায় এমপি প্রার্থী এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ স্থানীয় জামায়াত ও ১১ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button