জাতীয় সংবাদ

পাবনায় গভীর রাতে জামায়াতের নির্বাচনি অফিস ভাংচুর

প্রবাহ রিপোর্ট ঃ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের নির্বাচনী অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার বাঁশেরবাদা গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা নির্বাচনি অফিসের বাঁশ কাঠ দিয়ে তৈরি দাাঁড়িপাল্লা, ব্যানার ও ফেস্টুন ভাংচুর করে। সাহাপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাল জানান, গভীর রাতে কে বা কারা দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর করে। দুর্বৃত্তরা নির্বাচন অফিসের ব্যানার, ফেস্টুন, চেয়ার, টেবিল ভাংচুর করে। ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, বাঁশেরবাদা গ্রামে জামায়াতের নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, রাতের আঁধারে নির্বাচনি অফিস ভাংচুর করে জামায়াতকে ভয় দেখানো যাবে না। জামায়াত দুর্বৃত্তদের ভয় করে না। ঈশ্বরদী-আটঘরিয়ার জনগণ দাাঁড়িপাল্লার সঙ্গে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button