জাতীয় সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক আটক

প্রবাহ রিপোর্ট ঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আটক যুবককে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত বুধবার রাত ২টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ অভিযান চালানো হয়। আটক যুবকের নাম মোঃ নাঈম (২০)। তিনি দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাঈমের কাছে অবৈধ অস্ত্র রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, এক রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি, চারটি মোবাইল ফোন এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সরিষাবাড়ী থানার ওসিমোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button