জাতীয় সংবাদ

পরিত্যক্ত বাড়ি থেকে দেশীয় বন্দুক উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ গাজীপুর মহানগরের গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় পরিত্যক্ত বাড়ি থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে। গত শুক্রবারদিবাগত রাতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা বন্দুকটি উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানিক দল বড়বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে পরিত্যক্ত ওই বাড়ি থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে, জড়িতরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়। উদ্ধার হওয়া অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। গাজীপুর মেট্টোপলিটনের গাছা থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button