জাতীয় সংবাদ

নওগাঁয় জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ, একজনের কারাদ-

প্রবাহ রিপোর্ট : নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সাদাত মো. সায়েমের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে লিটন কুমার চৌহান নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।গত শুক্রবারবিকালে আসনটির নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর এ রায় দেন।কারাদ-প্রাপ্ত লিটন কুমার চৌহান শহরের নুনিয়াপাড়া সুইপার কলোনির বাসিন্দা।জানা গেছে, দিবাগত রাত ৪টায় শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে জামায়াতে ইসলামীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের সময় লিটন কুমার চৌহানকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। তবে দ-প্রাপ্ত ব্যক্তিটির রাজনৈতিক পরিচয় কেউই নিশ্চিত করতে পারেননি।নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় লিটন কুমার চৌহানকে পুলিশের কাছে সোপর্দ করার পর আসনটির নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় এক জামায়াত নেতা। পরে এ অভিযোগের সত্যতা পাওয়ায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৭ (ঘ) এবং ১৫ (গ) লঙ্ঘন করায় এই আইনের ২৭ বিধি অনুযায়ী সংক্ষিপ্ত বিচারে দোষী সাব্যস্ত করে ওই ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button