জাতীয় সংবাদ

আমিরের সমর্থনে মিরপুরে জামায়াতের মহিলা শাখার মিছিল

প্রবাহ রিপোর্ট : জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. শফিকুর রহমানের সমর্থনে রাজধানী মিরপুর-১০ এ মিছিল করেছে দলটির মহিলা শাখার কর্মী-সমর্থকরা।গতকাল শনিবারসকালে মিরপুর-১০ গোলচত্বর থেকে এই মিছিল শুরু হয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে গিয়ে শেষ হয়। এ সময় তারা দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর উত্তরের মহিলা বিভাগের নেত্রীরা। তারা নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া সাম্প্রতিক সময়ে বি়ভিন্ন স্থানে নারীদের ওপর হামলার প্রতিবাদ জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button