জাতীয় সংবাদ

শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটির বিপরীতে সাপ্তাহিক ছুটি কর্মদিবস করা যাবে

প্রবাহ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি বহাল থাকলেও ওই ছুটির সমন্বয়ে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সুবিধাজনক সময়ে যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস ঘোষণা করতে পারবে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি তারিখে নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি তারিখের বিশেষ ছুটি বহাল থাকবে। তবে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারি তারিখের পর সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস ঘোষণা করতে পারবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button