জাতীয় সংবাদ

বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন সেবা চালু

প্রবাহ রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশে আসা বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত সহায়তা প্রদানের লক্ষ্যে একটি ‘মিডিয়া সেন্টার’ ও হটলাইন সেবা চালু করেছে সরকার। খবর তথ্য বিবরণীর। তথ্য অধিদফতরের উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মিডিয়া সেন্টারটি স্থাপন করা হয়েছে।
নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ সফররত বিদেশি সাংবাদিকগণ মিডিয়া সেন্টার থেকে তথ্য ও লজিস্টিক সেবা পাবেন। আজ সোমবার ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিডিয়া সেন্টারের কার্যক্রম চালু থাকবে বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।
বিদেশি সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত তথ্যের জন্য দুটি হটলাইন সেবা চালু করা হয়েছে। হটলাইন নম্বর দুটি হলো: ৪৮৩২২৩৪৪ এবং ৪৮৩২২৪৩৫।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button