জাতীয় সংবাদ
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ

প্রবাহ রিপোর্ট : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এই প্রজ্ঞাপনে উপদেষ্টাদের নিজস্ব সম্পদের পাশাপাশি তাদের স্বামী বা স্ত্রীর সম্পদের তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে মূলত ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত- এই এক বছরের অর্জিত সম্পদের একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়েছে।



