জাতীয় সংবাদ

কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদের আপিলের শুনানি নির্বাচনের পর

প্রবাহ রিপোর্ট : দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে নাহিদ ইসলামের আবেদনের শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ‘নট টু ডে’ আদেশ দেন। আদালতে কাইয়ুমের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অন্যদিকে নাহিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। এদিন আদালতে নাহিদের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, এদিন শুনানি হয়নি। আদালত নির্বাচনের পর শুনানি হবে বলে জানান। আদালতের আদেশের পর আইনজীবীরা জানান, এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদের আবেদনের শুনানি নির্বাচনের পরে হবে। গত ২ ফেব্রুয়ারি কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নাহিদ। রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়। ৩ ফেব্রুয়ারি নাহিদের করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। আর গত ৭ ফেব্রুয়ারি রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নাহিদ। এদিকে, নাহিদের প্রার্থিতা বাতিলেও হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে দাবি করা হয়, এনসিপি আহ্বায়ক ডোমিনিকার নাগরিক। রিটটি করেছেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শামীম আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button