জাতীয় সংবাদ

চট্টগ্রামে মাইক্রোবাস থেকে ১০ লাখ টাকা জব্দ করেছে সেনাবাহিনী

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। চন্দনাইশ থানার ওসি মোঃ ইলিয়াছ খাঁন বলেন, রাত ১২টার দিকে ১০ লাখ ৪৯ হাজার টাকা ও মাইক্রোবাস থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকাগুলো স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, টাকা জব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। ওই ব্যক্তি টাকা গুনছেন। এ সময় একজন ওই ব্যক্তির পরিচয় জানতে চান। টাকা গুনতে থাকা ব্যক্তি উত্তরে জানান, তিনি মিজানুল হক চৌধুরীর এস্টেট ম্যানেজার। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে মিজানুল হক চৌধুরী ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। টাকাসহ জব্দের বিষয়ে জানতে মিজানুল হক চৌধুরীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button