জাতীয় সংবাদ

ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ ফেনী সদরে বদরুল আমীন নামের এক যুবদল নেতার গরুর খামার থেকে ১টি বিদেশি পিস্তলসহ ৪টি ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন একটি খামার থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এসময় যুবদল নেতা বদরের গরুর খামার থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১টি ছুরি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, খামার মালিক বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের প্রধান সহযোগী। গত দুইদিন ধরে দিদার আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে নিয়ে রাখে। ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তলসহ সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। ফেনী মডেল থানা ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button