জাতীয় সংবাদ

জামালপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণ, ৩ জনকে কারাদ-

প্রবাহ রিপোর্ট : জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকীর কাপ-পিরিচ প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে তিন জনকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে জরিমানা ও কারাদ- দেওয়া হয়। গতকাল বুধবার বিকালে উপজেলার চরগোলাবাড়ী দক্ষিণ পাড়া এলাকার এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় কাপ-পিরিচ প্রতীকের পক্ষে ভোটারদের টাকা বিতরণ করা হচ্ছে এমন তথ্য পেয়ে সন্দেহজনক তিন জনকে দেখে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছে টাকা বিতরণের প্রমাণ পাওয়া যায় বলে দাবি করেন স্থানীয় এলাকাবাসী। পরে এলাকাবাসী তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। আটক ব্যক্তিরা হলেন- মেলান্দহ উপজেলার সবিলাপুর গ্রামের জাহাঙ্গীর আলম, একই উপজেলার চরসগুনা গ্রামের জহুরুল ইসলাম (৬৫) ও মেহেদী হাসান। স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান সোহাগ জানান, তারা বাড়িটিতে গিয়ে দেখতে পান আটক ব্যক্তিরা ভোটারদের টাকা দিচ্ছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করেন। খবর পেয়ে মাদারগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা ও মাদারগঞ্জ মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে বকশীগঞ্জের সিভিল জজ আরিফ হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটক তিন জনকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন তিনি আটক তিন জনকে এক মাসের কারাদ- ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button