জাতীয় সংবাদ

শেরপুরে ব্যালট ছিনতাই করে জাল ভোট, বিএনপি সমর্থকের ৩ বছরের কারাদ-

প্রবাহ রিপোর্টঃ শেরপুর-১ (সদর) আসনের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া ৫৩টি ব্যালট পেপারসহ তিনটি ব্যালট বই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করে তিন বছরের কারাদ- দেওয়া হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই এবং জালভোট দেওয়ার অভিযোগে নলবাইদ গ্রামের মো. মাসুদকে আটক করে এবং তিনটি ব্যালট বই উদ্ধার করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়ার আদালতে তাকে তিন বছরের সশ্রম কারাদ- এবং ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদ- প্রদান করা হয়।অপরদিকে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মো. বিল্লাল হোসেন নামে একজনকে আটক করা হয়। পরে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর আদালতে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায়ের পরে ছেড়ে দেওয়া হয়।নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার শাহিদুল ইসলাম সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে বাইরের কয়েকজন লোক হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত এসে ব্যালট পেপারগুলো উদ্ধার করেন। এ ঘটনায় সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলেছে।’শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিএনপির দুই সমর্থক কৌশলে শতাধিক ব্যালট সংগ্রহ করে ধানের শীষ প্রতীকে সিল মারেন। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়।’তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল করা হবে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button