জাতীয় সংবাদ

নোয়াখালীর পাঁচটিতেই বিএনপির জয়, একটিতে এনসিপি

প্রবাহ রিপোর্ট ঃ নোয়াখালী ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে বিএনপি। আর একটিতে জয় পেয়েছে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী। গত বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বেসরকারিভাবে এ আসনের ফল ঘোষণা করেন। বিজয়ী বিএনপির প্রার্থীরা হলেন- নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি আংশিক) আসনে এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী ২ (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক) আসনে জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে শাহজাহান ও নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ কবিরহাট ও সদর উপজেলার দুই ইউনিয়ন) আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীদের মধ্যে নোয়াখালী-১ আসনে বিএনপির এ এম মাহমুদ উদ্দিন খোকন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছায়েফ উল্লাহ পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট। নোয়াখালী-২ আসনে বিএনপির জয়নুল আবদিন ফারুক হোসেন পেয়েছেন ৮৩ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিবন্ধী এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট। নোয়াখালী-৩ আসনে বিএনপির বরকত উল্লাহ বুলু পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোঃ বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪১ ভোট। নোয়াখালী-৪ আসনে বিএনপির শাহজাহান পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট। নোয়াখালী-৫ আসনে বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট। নোয়াখালী-৬ আসনে এনসিপির আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী শাহজাহান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তার ভোটের ব্যবধান ৭০ হাজার ১৯৩। আর সবচেয়ে কম ভোটে জিতেছেন নোয়াখালী ২ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তার ভোটের ব্যবধান ১৬ হাজার ৯২৮।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button