জাতীয় সংবাদ
আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ

প্রবাহ রিপোর্ট ঃ আজ সোমবার বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। এটি হবে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে এ গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। আইএসপিআর জানায়, বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। তবে, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এটি দেখা যাবে।



