জাতীয় সংবাদ

প্রতিমন্ত্রীর বেতন-ভাতা-সুবিধা

প্রবাহ রিপোর্ট ঃ প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে ৯২ হাজার টাকা। এছাড়া দেড় হাজার টাকা দৈনিক ভাতা, ৭ হাজার ৫০০ টাকা প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা, স্বেচ্ছাধীন তহবিল সাড়ে ৭ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা, বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে, সরকারি বাসায় সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৭০ হাজার টাকা, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ সব ধরণের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ পাবেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button