জাতীয় সংবাদ

সংসদ লেকে বসানো হচ্ছে কাঁটাতারের বেড়া

প্রবাহ রিপোর্ট ঃ শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এই ব্যাপারে আমার এখনো ভালো জানা নেই। আপনার থেকে যতটুকু বুঝতে পারছি, হয়তো সংসদ এরিয়ার যে কোনো ধরনের ঝুঁকি ও বাড়তি নিরাপত্তার জন্য সংসদ কর্তৃপক্ষ এটা করাচ্ছে। জিয়া উদ্যান এলাকায় ঘুরতে আসা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বহুদিন সংসদ খালি ছিল। এমপি-মন্ত্রী ছিলেন না। গতকাল নতুন সরকার নির্বাচিত হয়েছে। এমপি-মন্ত্রী দায়িত্ব নিয়েছেন। এজন্য সংসদ ভবন ও চন্দ্রিমা উদ্যান এলাকায় সিকিউরিটি খুব জোরদার করা হয়েছে। পাশাপাশি সংসদ ভবনের লেকের পানির নিচেও কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। সংসদ কর্তৃপক্ষ কাজটা খুব ভালো করছে বলে আমি মনে করি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button