জাতীয় সংবাদ

যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: মির্জা ফখরুল

প্রবাহ রিপোর্টঃ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালের দিকে সচিবালয়ে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে এসেছি। মন্ত্রিসভায় মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।তিনি আরও বলেন, মব সন্ত্রাসসহ আইনশৃঙ্খলার অবনতি যা হয়েছিল, এ নিয়ে আরও কাজ করতে হবে। এছাড়া রোজা শুরু হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button