জাতীয় সংবাদ
বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

প্রবাহ রিপোর্ট ঃ প্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিচারপতি নাইমা হায়দার সংবিধানের ৯৬ অনুচ্ছেদ এর দফা ৮ মোতাবেক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।



