জাতীয় সংবাদ

আওয়ামী লীগের হাতে সহযোদ্ধাদের রক্ত ঝরলে তার দায় বিএনপিকে নিতে হবে

প্রবাহ রিপোর্ট ঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা আমাদের কোনো সহযোদ্ধাকে যদি আওয়ামী লীগের হাতে পুনরায় খুন হতে হয় কিংবা রক্ত দিতে হয়, তবে তার দায় তারেক রহমান এবং বিএনপিকে নিতে হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সেখানকার একটি ছবি পোস্ট করে সারজিস আলম লেখেন, এটাই ছিল ২০২৬ সালের নির্বাচনের চিত্র! বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখল যে এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবে না এবং সরকার গঠন করা সম্ভব হবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রতিটি আসনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপনে বৈঠক করলো। তারা যত বড় অপরাধীই হোক না কেন, তাদেরকে জামিন করানো কিংবা সকল প্রকার সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button