জাতীয় সংবাদ

বরিশাল আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার

প্রবাহ রিপোর্টঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের জামিন দেয়াকে কেন্দ্র করে বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে হট্টগোলের ঘটনার পরদিন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে (লিংকন) আটক করেছে যৌথবাহিনী।বরিশাল আদালত প্রাঙ্গণ থেকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানান, গতকালের হট্টগোলের ঘটনায় সাদিকুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং আদালতের এজলাসে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা এজলাসে ঢুকে বেঞ্চ ধাক্কাধাক্কি ও চিৎকার করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।লিংকনকে আটকের পর বিএনপিপন্থী আইনজীবীরা হাজতখানা ঘিরে বিক্ষোভ করছেন। তাকে কারাগারে নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। এ ঘটনার জেরে আদালতের বিচারিক কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়।বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) হাফিজ উদ্দিন আহমেদ বাবলু বলেন, আইনজীবী সমিতির সভাপতিকে তার চেম্বার থেকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে জানতে চাইলে তারা জানান, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারকের মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button