পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

প্রবাহ রিপোর্ট ঃ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আফগানিস্তানের সেনাবাহিনী। সেসবের মধ্যে একটি হলো ‘সুইসাইড স্কোয়াড’। আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বখতার নিউজ এজেন্সি আজ শুক্রবার একটি সেনা ব্যাটালিয়নের ছবি প্রকাশ করেছে এবং আফগান সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে, “এটি আফগান সেনাবাহিনীর সুইসাইড স্কোয়াড। এই স্কোয়াডের সেনারা এক্সপ্লোসিভ ভেস্ট এবং গাড়ি বোমায় সজ্জিত এবং শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রস্তুত।” বৃহস্পতিবার রাত থেকে যুদ্ধ শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করে আফগানিস্তানের সেনাবাহিনী। সেই সঙ্গে আরও কয়েকজন সেনাকে ধরে নিয়ে যায় তারা। রাত ১২ টার দিকে আফগানিস্তানে ফিরে যায় তারা। অতর্কিত এই হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান এবং রাত ৩ টা ৪৫ মিনিটে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। পাকিস্তানের এ অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ১৩৩ জন আফগান সেনা এবং আহত হয়েছেন আরও দুই শতাধিক। এদিকে সম্প্রতি তানিম নূর জানিয়েছেন, হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার কাজ প্রায় শেষ পর্যায়ে। ‘উৎসব’-এর অভাবনীয় সাফল্যের পর এই সিনেমাটি নিয়ে তিনি বেশ আশাবাদী। নির্মাতার মতে, জনপ্রিয় সাহিত্যের আধারে নির্মিত হওয়ায় এবার প্রেক্ষাগৃহে আরও বেশি দর্শক টানা সম্ভব হবে। হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ; এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। বর্তমানে সিনেমাটির প্রচার-প্রসারের কাজ জোরেশোরে চলছে। সব ঠিক থাকলে আসন্ন রোজার ঈদেই দর্শকদের জন্য দেশের প্রেক্ষাগৃহগুলো থেকেই যাত্রা শুরু করবে এই ‘বনলতা এক্সপ্রেস’।



