জাতীয় সংবাদ

বন্ধ শ্রমবাজার পুনরায় চালু করতে কাজ করছে সরকার:

প্রবাহ রিপোর্ট ঃ প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, বন্ধ থাকা বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে। আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে। এছাড়া স্পেনে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স যথাসময়ে পৌঁছে দেওয়ার বিষয়েও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানান মন্ত্রী। জনসাধারণের জন্য যেটা প্রয়োজন, সেটা পাহারা দিয়ে শেষ করবো : নদী খননে পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম দুর্নীতির বিষয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত দিনে দুর্নীতি করে অনেক টাকা পাচার হয়ে গেছে। আমরা এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে। জনসাধারণের জন্য যেটা প্রয়োজন, সেটা পাহারা দিয়ে শেষ করবো। তিনি বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারে কাজ চলছে। এ কাজে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। দেশকে দুর্নীতিমুক্ত করা সরকারের বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তিনি বলেন, এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে সরকার কাজ করছে। তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের কারণে সিলেট অঞ্চলে প্রতিনিয়তই ঢলের পানি আসে। যে কারণে বর্ষায় এখানে বন্যা হয়ে যায়। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চালেঞ্জ মোকাবিলায় আমাদের কিছু প্রকল্প চলমান আছে। নতুন আরও কিছু প্রকল্প নেওয়া হচ্ছে। এছাড়া যৌথ নদী কমিশনেও আলোচনা হচ্ছে। এখানে দ্রুত যেসব কাজ করা প্রয়োজন তা করা হবে। সভা শেষে বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী নদী ভাঙন কবলিত সুরমা ও চেঙ্গার নদী এলাকা পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button