জাতীয় সংবাদ

ইরানের রাস্তায় খামেনির হাজার হাজার সমর্থক

প্রবাহ রিপোর্ট ঃ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে রাস্তায় নেমে এসেছেন তার হাজার হাজার সমর্থক। শোকাহত এই অনুসারীরা বুক চাপড়ে যেমন খামেনিকে যেমন স্মরণ করছেন, তেমনি স্লোগানে স্লোগানে পতন কামনা করছেন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের। রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সি বলেছে, ইসলামী প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর শুনে সূর্য ওঠার আগেই তেহরানে লোকজন রেভোলিউশন স্কয়ারের দিকে যেতে শুরু করে। এদের অনেকে আকাশের দিতে তাকিয়ে খামেনিকে স্মরণ করে কাঁদতে থাকেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সিরাজ, ইয়াসুজসহ বিভিন্ন শহরে খামেনির ছবি ও জাতীয় পতাকা হাতে নেমে এসেছেন তার হাজার হাজার সমর্থক। এছাড়া ইরাকের বাগদাদ ও কারবালা এবং কাশ্মীরেও খামেনি হত্যার প্রতিবাদে লোকজন রাস্তায় নেমেছে। ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে সহিংসতায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রীসহ অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেলআবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button