জাতীয় সংবাদ

নৈতিক-আন্তর্জাতিক আইন ভেঙ্গে খামেনিকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে : পুতিন

প্রবাহ রিপোর্ট ঃ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এটিকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ‘নিষ্ঠুর হত্যাকা-’ বলে অভিহিত করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। খামেনি হত্যাকা-ে পুতিন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে সমবেদনা জানিয়ে বলেন, খামেনির হত্যাকা- ছিল “মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব মানদ-ের লঙ্ঘন করে সংঘটিত এক নির্দয় হত্যা’। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রীসহ অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেলআবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক বিবৃতিতে বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনি ও অন্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নেওয়া তেহরানের ‘দায়িত্ব ও বৈধ অধিকার’। শোক প্রকাশ করে প্রেসিডেন্ট বলেন, ইরান এই ঐতিহাসিক অপরাধের আদেশদাতা ও অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং প্রতিশোধ গ্রহণকে তার দায়িত্ব ও বৈধ অধিকার বলে মনে করে। এই মহান দায়িত্ব ও বাধ্যবাধকতা পালনে ইরান তার সব শক্তি উৎসর্গ করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button