জাতীয় সংবাদ

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা : ক্ষতিগ্রস্ত রণতরী

প্রবাহ রিপোর্ট ঃ সমুদ্রের দানব হিসেবে খ্যাত মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন আরব সাগরে অবস্থান করছে। সেখান থেকে ইরানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এবার সেই রণতরীকে টার্গেট করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। চারটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা ঃ ইরান চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আব্রাহাম লিনকনে হামলা করেছে বলে এক আইআরজিসির বিবৃতি জানানো হয়েছে। এতে বলা হয়, আব্রাহাম লিনকন চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসির জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অপারেশন ‘ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরাইল এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদিদের স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে ইরানি সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযানের ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়। বিপ্লবী বাহিনী স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত হবে। বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনী সামরিক সংঘাতের একটি ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করেছে এবং স্থল ও সমুদ্রে অভিযান আরও জোরদার করা হবে। এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে এবং নজিরবিহীন শক্তি প্রয়োগের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রোববার (১ মার্চ) ইরান পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে হামলা চালায়। তেহরানে যখন শোকাহত জনতার ভিড় জমছিল, তখন সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ইসরাইলি সামরিক বাহিনী ঘোষণা করে যে তারা আবার রাজধানীর প্রাণকেন্দ্রে হামলা চালাচ্ছে। আইআরজিসি রোববার নতুন করে একটি ‘বৃহৎ পরিসরের’ হামলার ঘোষণা দেয়। রিয়াদ, দুবাই, আবুধাবি, দোহা, মানামা, জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলি জরুরি সেবা সংস্থা সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ১০জন নিহতের খবর জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির হত্যাকা-কে ‘মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করে সতর্ক করেছেন যে, ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও হোতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ কর্তব্য ও অধিকার বলে মনে করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button