জাতীয় সংবাদ

ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতির প্রমাণ পায়নি আইএইএ

প্রবাহ রিপোর্ট ঃ জাতিসংঘের পরমাণু কর্মসূচিবিষয়ক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পরিস্থিতি সম্পর্কে সবশেষ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, সবশেষ প্রাপ্ত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে তারা দেখেছে, “ইরানে পারমাণবিক উপাদান সংরক্ষিত যে স্থাপনাগুলো রয়েছে, সেগুলোতে কোনো ক্ষতির চিহ্ন নেই এবং এই মুহূর্তে কোনো তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও নেই।” তারা আরও জানায়, ইসফাহান পারমাণবিক স্থাপনার কাছে দুটি ভবনে ক্ষতির চিহ্ন দেখা গেছে। আগে প্রবেশমুখে যে ক্ষতির কথা জানানো হয়েছিল, তার বাইরে নাতানজ পারমাণবিক স্থাপনায় নতুন করে আর কোনো প্রভাব শনাক্ত হয়নি। এ ছাড়া অন্যান্য পারমাণবিক স্থাপনা, যার মধ্যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে, সেগুলোতে কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button