জাতীয় সংবাদ
মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ : নিহত ৮৭

প্রবাহ রিপোর্ট ঃ শেকারচি বলেন, ‘‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে ইরানের কোনও ধরনের শত্রুতা বা বিরোধ নেই।’’ ইসরায়েলি হুমকির জবাবে ইরানের এই জেনারেল বলেন, লেবাননে ইরানি দূতাবাসে কোনও আঘাত এলে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। তিনি বলেন, ‘‘যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনও আগ্রাসন চালায়, তাহলে আমরা নিঃসন্দেহে এর পাল্টা জবাব দেব।’’
চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে ‘পরাস্ত করার’ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শেকারচি । তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে ইরান তার সংকল্প থেকে বিন্দুমাত্র বিচ্যুত হবে না। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, এএফপি।



