জাতীয় সংবাদ

আরেকটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের : নাকচ যুক্তরাষ্ট্রের

প্রবাহ রিপোর্ট ঃ দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা করার পর আরেকটি বড় খবর দিয়েছে তেহরান। দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা আরো একটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে এ দাবি নাকোচ করেছে ওয়াশিংটন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে একটি মার্কিন এফ-১৫ ইগল স্ট্রাইক ফাইটার ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। তবে মার্কিন সামরিক বাহিনী এ ধরনের প্রতিবেদন ভিত্তিহীন বলে দাবি করছে। আইআরজিসির বরাত দিয়ে তাসনিম জানায়, দুই আসন বিশিষ্ট যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং এটি বিধ্বস্ত হয়েছে। যদিও ঘটনাটি ঠিক কখন ঘটেছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড তথা সেন্টকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে জানায়, বুধবার (৪ মার্চ) ভোরে ইরানে একটি মার্কিন এফ-১৫ ইগল স্ট্রাইক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে ‘গুজব’ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তা ভিত্তিহীন এবং সত্য নয়। এর আগে কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ ইগল স্ট্রাইক যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছিল আইআরজিসি। পরে জানা যায়, অন্তত তিনটি জেট ভূপাতিত হয়। যদিও এগুলো ভুল ক্রমে নিজেদের হামলায় ধ্বংস হয়েছে বলে পরে দাবি করে যুক্তরাষ্ট্র। সূত্র: আলজাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button