জাতীয় সংবাদ

খুলনায় সড়কে রিকশাচালক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টারঃ খুলনা নগরীতে হাবিবুর রহমান (২০) নামে একজন রিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়ার মুজাহিদপাড়া রহমতিয়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, ‘সন্ত্রাসীরা অন্য একজনকে টার্গেট করে গুলি ছুড়েছিল। কিন্তু ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় রিকশাচালক হাবিবুর সামনে এসে পড়ায় গুলিবিদ্ধ হন। তিনি এখন আশঙ্কামুক্ত। তবে কাকে টার্গেট করা হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।’তিনি আরও বলেন, ‘হাবিবুর মাসখানেক আগে সাতক্ষীরার আশাশুনি থেকে খুলনায় আসেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। তার বাবার নাম নুর মাহমুদ। হাবিবুর খুলনায় এসে মুজাহিদপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। রাতে রিকশা গ্যারেজে চার্জিংয়ে রেখে তিন জন মিলে হেঁটে বাসায় ফেরার সময় গুলিবিদ্ধ হন।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button