আহলান সাহলান মাহে রমাদান

১৬-২০ রমজানের দোয়াগুলো জেনে নিন
পবিত্র রমজান মাস জুড়েই রয়েছে মুমিনের জন্য অফুরন্ত রহমত, ক্ষমা ও নাজাত পাওয়ার সুযোগ। এ কারণে ইবাদত-বন্দেগী এবং দোয়া-দরুদের মাধ্যমে মাসটি অতিবাহিত করে থাকেন মুমিনগণ। রমজানের ৩০ দিনে ৩০টি দোয়ার উল্লেখ আছে হাদিসে। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) রমজান মাসে দোয়াগুলো পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে দোয়াগুলোর উল্লেখ রয়েছে। নিচে ১৬ রমজান থেকে ২০ রমজানের দোয়াগুলো দেওয়া হলো। ১৬তম রোজার দোয়া ঃ উচ্চারণ: “আল্লাহুম্মা ওয়াফফিক্বনি ফিহি লি-মুয়াফিক্বাতিল আবরার; ওয়া ঝান্নিবনি ফিহি মুরাফিক্বাতিল আশরার; ওয়া আওইন্নি ফিহি বি-রাহমাতিকা ইলা দারিল ক্বারার; বি-ইলাহিয়্যাতিকা ইয়া ইলাহাল আ’লামিন।” অর্থ: হে আল্লাহ! এই দিনে আমাকে তোমার সৎ বান্দাদের সাহচর্য লাভের তৌফিক দাও। আমাকে মন্দ লোকদের সাথে বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে রাখো। তোমার খোদায়িত্বের শপথ করে বলছি, আমাকে তোমার রহমতের বেহেশতে স্থান দাও। হে জগতসমূহের প্রতিপালক।



