জাতীয় সংবাদ

দূর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে : প্রধানমন্ত্রী

# কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী #

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক প্র তিনিধিরা অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা একসঙ্গে ইফতার করেন এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন, এ ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় দেখবেন না। শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ইফতারে প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও বাম পাশে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঢাকাস্থ দূতাবাসের বিভিন্ন প্র তিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য ও এমপিরা উপস্থিত ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সর্বস্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার সুরক্ষা, মত-প্র কাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্র তিশ্রুতিবদ্ধ। ইফতারের আগে তিনি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button