জাতীয় সংবাদ

আহলান সাহলান মাহে রমাদান

রমজানের বিশেষ আমল: ১৮তম রমজানের দোয়া ঃ রাসূলুল্লাহ (সা) পুরো রমজান মাস জুড়ে (৩০ রমজান) যে দোয়াগুলো পড়তেন,
প্রতিদিন ২টি করে দোয়া নিয়ে। এই রমজানে এই আমলগুলো আমরা যেন বেশি বেশি আমল করতে পারি আল্লাহতালা আমাদের সকলকে সেই মহান তৌফিক দান করেন আমিন। আসুন নিজে আমল করি ও আমার মুসলিম অপরভাইয়ের সাথে তা শেয়ার করি। রমজানের এই বিশেষ আয়োজন যাদের সহযোগীতায় প্রিয় পাঠক আপনাদের জন্য তুলে ধরা সম্ভব হয়েছে তাদের কাছে আমরা সকলেই কৃতজ্ঞ। আল্লাহতালা তাদের উত্তম বদলা দান করেন আমিন। রমজানের প্রতিটি কাজেই আছে রহমত বরকত ও কল্যাণ। যারা রমজান মাসব্যাপী ভালো কাজ করবে, তাতে মানুষের অন্তরে নূর ফয়দা হবে। রমজানে রোজার নিয়তে সাহরি গ্রহণ থেকে শুরু করে সন্ধ্যা ইফতার এবং রাতে নামাজ আদায়ের মাধ্যমে নিজেদের জীবনকে কুরআনের হেদায়েতের আলোয় আলোকিত করবে তুলবে মুমিন। আল্লাহুম্মা নাব্বিহনি ফিহি লি-বারাকাতি আসহারিহি; ওয়া নাওয়্যের ফিহি ক্বালবি বি-দিয়ায়ি আনওয়ারিহি; ওয়া খুজ বি-কুল্লি আদায়ি ইলা ইত্তিবায়ি আছারিহি; বি-নুরিকা ইয়া মুনাওয়্যিরা কুলুবিল আরিফিন। অর্থ : হে আল্লাহ! আমাকে সাহরির বরকতের ওসিলায় সচেতন ও জাগ্রত করে তোল। সাহরির নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের ওসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাব বিকশিত কর। হে সাধনাকরীদের অন্তর আলোকিতকারী। রোজাদারের জন্য একটি কথা মনে রাখা জরুরি-
আল্লাহ তাআলা মন্দ কাজ সংঘটিত হওয়ার সব বিষয়গুলোকে হালকা করেছেন রোজাদারের ইবাদত-বন্দেগি করার জন্য। জান্নাতের দরজা খুলে দিয়েছেন জান্নাতি পরিবেশ লাভের জন্য। আবার জাহান্নামের দরজা ও শয়তানকে বেড়ি পড়ানোর মাধ্যমে অপরাধ প্রবণতা কমিয়ে দিয়েছেন। সুতরাং রমজানের দ্বিতীয় দশকে আল্লাহ ক্ষমা লাভে অস্রু বিসর্জনের বিকল্প নেই। আল্লাহর কাছে ঈমানদার রোজাদারের চোখের পানির মূল্য অনেক। ঈমানদার যদি আল্লাহর ক্ষমা লাভে অস্রু বিসর্জন দিতেই পারে তবে সে পানি মাটিতে পরার আগেই আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button