জাতীয় সংবাদ

আধিপত্য বিস্তার নিয়ে সশস্ত্র হামলা : শিশু-নারীসহ গুলিবিদ্ধ ১৫

প্রবাহ রিপোর্ট ঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র হামলার ঘটনায় শিশু ও নারীসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মান্নান খা ও তার চাচা হারুন খাঁ গ্রুপের সঙ্গে মিজানুর রহমানের বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যার পর স্থানীয় কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খাঁ ও তার বাহিনীর লোকজন মিজানুরকে একলা পেয়ে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে। এ সংবাদ শোনার পর মিজানুরের পরিবার ও তার পক্ষের লোকজন মান্নানদের বাডড়র সামনের জঙো হন। এ সময় উভয়পক্ষের মধ্যে বাগবিত-া ও ধাওয়া পালটা ধাওয়া চলে। রাত সাঙে ৯টার দিকে দিকে মান্নান খাঁ, হারুন খাঁ, আমিন খাঁসহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র বাহিনী মিজানুর পক্ষের লোকদের ওপর হামলা চালায়। এ সময় মান্নান খান ও হারুন খানের শটগানের গুলিতে নারী শিশুসহ ১৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হারুন খান ও মান্নান খান তার বাহিনী নিয়ে সটকে পঙে। সংবাদ পেয়ে শ্রীনগর থানার পুলিশ ও র‌্যাব-১০ এর বিশেষ টিম ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে মিজানুর রহমান, মিনু বেগম ও আলামিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। গুলিবিদ্ধ অন্য আহতরা হলেন- সাফি বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিম, দোলন, আলাল, খোরশেদ খাঁ, মোস্তাকিম ও ইদ্রিস খাঁ। এদিকে এ ঘটনার পর র‌্যাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই রাতেই হারুন খান, মান্নান খান ও মোজাম্মেলকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করে। এ বিষয়ে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, হামলা ও গুলিবর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামি তিনজনকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button