জাতীয় সংবাদ

বাজার থেকে রিগার্ডের গোলাপ ও কেওড়া জল প্রত্যাহারের নির্দেশ

প্রবাহ রিপোর্টঃ বাজার থেকে রিগার্ডের গোলাপ জল ও কেওড়া জল প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ মার্চ) বিজ্ঞপ্তিতে একথা জানায় সরকারের এই সংস্থা। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য ‘গোলাপজল’ ও ‘কেওড়া জল’ নামক সুগন্ধি দ্রব্য প্রত্যাহার সম্পর্কিত সতককীকরণ বিজ্ঞপ্তি জারি করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্যে ব্যবহার উপযোগী হিসেবে প্রচলিত রিগার্ড কেমিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠানের সুগন্ধি দ্রব্য প্রস্তুতে অননুমোদিত রাসায়নিক ব্যবহার করায় উক্ত প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুত-প্যাকেটকৃত গোলাপজল ও কেওড়া জল বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা জারি করা হয়েছে। কারণ হিসেবে সংস্থাটি বলছে, অনুনোমদিত রাসায়নিক দ্বারা প্রস্তুতকৃত এবং বিভ্রান্তিমূলক অভিব্যাক্তি ব্যবহার করায় ‘নকল খাদ্য’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, সব খাদ্য ব্যবসায়-প্রস্তুতকারী-সরবরাহকারীদের বর্ণিত সুগন্ধি দ্রব্য বিপণন বা খাদ্যে ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। সর্বসাধারণকে উল্লিখিত সুগন্ধি দ্রব্য খাদ্যে ব্যবহার বা ক্রয় থেকে বিরত থাকার জন্যও পরামর্শ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button