জাতীয় সংবাদ

চট্টগ্রামে বিএনপির দু’ গ্রুপের সংঘর্ষ : নিহত ১

প্রবাহ রিপোর্টঃ চট্টগ্রামের সীতাকু- উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সজিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন।বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী আমতলী এলাকায় এই ঘটনা ঘটে।নিহত সজিব মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোরমাওয়ালা গ্রামের শাহ আলমের ছেলে।পুলিশ ও ‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী আমতলী এলাকায় আজ সকাল দশটার দিকে মুরাদপুর ইউনিয়ন পরিষদের সামনে যুবদল নেতা শাহাবুদ্দিন ও আলিমের মধ্যে বাকবিত-া হয়। এরপর শাহাবুদ্দিনের লোকজন আলিমকে দোকানের সামনে এসে হামলা চালায়। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।আলিমের স্ত্রী তাহমিনা আক্তারের দাবি, তার স্বামী আগামীতে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করায় শাহাবুদ্দিনের লোকজন ক্ষুব্ধ হয়ে এই হামলা চালায়। হামলাকারীরা ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং আলিমকে অপহরণের চেষ্টা করে। একপর্যায়ে ভুলবশত সজিবকে আলিম ভেবে কুপিয়ে ও মারধর করে হত্যা করে তারা।‎অন্যদিকে, শাহাবুদ্দিন এই অভিযোগ অস্বীকার করে জানান, ইউনিয়ন পরিষদের সামনে চাল বিতরণ নিয়ে কোনো সমস্যা হয়নি। মূলত রিকশার ব্যাটারি চুরির টাকার লেনদেন নিয়ে আলিমের সঙ্গে তার বিরোধ ছিল। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই এই উত্তেজনার সৃষ্টি হয়।এ বিষয়ে ‎সীতাকু- মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুর ইসলাম বলেন, দুই গ্রুপের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন। ঘটনার কারণ উদঘাটনের জন্য পুলিশের টিম কাজ করছে।নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button