জাতীয় সংবাদ

ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষায় নতুন মেডিকেল বোর্ড গঠন

প্রবাহ রিপোর্ট ঃ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য মূল্যায়নে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে, যা ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে যে তাকে জেল থেকে বাইরে চিকিৎসার জন্য স্থানান্তর করা উচিত হবে কি না। শিফা হাসপাতালে তাৎক্ষণিক স্থানান্তর প্রত্যাখ্যান ঃ পাকিস্তানের কোর্ট তাৎক্ষনিকভাবে ইমরান খানকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের আবেদন প্রত্যাখ্যান করেছে। তবে নতুন মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর মেডিকেল বোর্ড হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপারিশ করবে। আদালত এই নির্দেশনা দিয়ে আবেদন নিষ্পত্তি করেছে। মেডিকেল বোর্ড গঠন ও দায়িত্ব ঃ আদালত জানিয়েছে, নতুন বোর্ডে অন্তর্ভুক্ত থাকবেন শিফা চক্ষু হাসপাতালের ডাক্তার নাদিম কুরেশি। একই সঙ্গে উল্লেখ করেছে যে- বোর্ডের রিপোর্ট ছাড়া কোনো হাসপাতাল স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া যাবে না। আদালতের প্রশ্ন ও কর্তৃপক্ষের প্রতিক্রিয়া ঃ আদালত জানতে চেয়েছে আগের মেডিকেল বোর্ডের কোনো রিপোর্ট কেন আদালতে উপস্থাপন করা হয়নি। ইসলামাবাদ অ্যাডভোকেট জেনারেল আয়াজ শওকত জানান, ইমরান খানের স্বাস্থ্য বর্তমানে সন্তোষজনক এবং তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন। জাস্টিস আরবাব মুহাম্মদ তাহির মন্তব্য করেন, যদি তার স্বাস্থ্য আরও খারাপ হয়, তাহলে দায়িত্ব কর্তৃপক্ষের ওপর থাকবে। অ্যাডভোকেট জেনারেল নিশ্চিত করেছেন, সরকার এর জন্য দায়বদ্ধ থাকবে। পিটিআই আইনজীবী বাবর আওয়ান উল্লেখ করেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ক্ষেত্রে তার ব্যক্তিগত ডাক্তারদের জেলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তিনি কোরআনের আয়াতের মাধ্যমে বন্দীদের সঠিক চিকিৎসার অধিকারও তুলে ধরেন। ইমরান খানের বোন আলীমা খান আদালতে বলেন, তাদের ১ কোটি ৯০ লাখ পাউন্ডের মামলা এখনও নিষ্পন্ন হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button