জাতীয় সংবাদ

অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

প্রবাহ রিপোর্ট ঃ ১৫ মার্চ হতে ১৬ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ কালে, আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি। এ বিষয়ে ১২ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫,১৬,৩০ ও ৩১ মার্চ বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন। বিচারপতি মো. রেজাউল হক ৭,৮,১৫ ও ১৬ এপ্রিল বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button