বরখাস্তকৃত চেয়ারম্যানকে ভিজিএফ চালের ডিও প্রদান

# হাইকোর্টের রায় অমান্য #
প্রবাহ রিপোর্ট ঃ হাইকোর্টের রায় অমান্য করে বরখাস্তকৃত চেয়ারম্যানকে ভিজিএফ চালের ডিও দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়ন পরিষদের সদস্যরা।
শনিবার (১৪ মার্চ) দুপুরে ওই ইউপি পরিষদ ভবনের বারান্দায় ৯ জন সদস্য এই সংবাদ সম্মেলন করেন। এ সময় প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে ভিজিএফের চাল বিতরণের দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে তারা জানান, বরখাস্তকৃত চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন ওয়ার্ড কমিটির স্বাক্ষর ছাড়াই একক সিদ্ধান্তে গোপনে ভিজিএফ সুবিধাভোগীদের তালিকা দাখিল করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ২৫শ সুবিধাভোগীর চালের ডিও প্রদান করলে তিনি শুত্রবার সেই চাল উত্তোলন করে তার বাড়ির গোডাউনে নিয়ে যান। ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে স্বৈরাচারের দোসর চেয়ারম্যানকে বরখাস্তের রায় জেলা প্রশাসকের কার্যালয় পৌঁছলেও তা বাস্তবায়নে কর্তৃপক্ষ টালবাহানার আশ্রয় নেয়। উল্লেখ্য, অনিয়ম ও দুর্নীতির দায়ে ইউপি সদস্যদের অনাস্থায় ২০২৫ সালের মার্চ মাসে ইউপি চেয়ারম্যান লিপটনকে বরখাস্ত করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।হাইকোর্টে রিট পিটিশন করে বরখাস্তের আদেশ বাতিল হওয়ায় তিনি চেয়ারম্যান পদ ফিরে পান। পরে ইউপি সদস্যরা চেম্বার আদালতে গেলে গত ১ ফেব্রুয়ারি তার বরখাস্তের আদেশ পুনঃবহাল হয়।



