শহীদ মিনারে গুলি করে হত্যা : দুই আসামির দোষ স্বীকার, দুজন রিমান্ডে

প্রবাহ রিপোর্ট ঃ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজ শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিবকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার গোলাম রসুল শিহাব এবং সাগর কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া রাফিন শেখ এবং শাহরিয়ার নাজিম জয় নামে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ মার্চ) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামিদের জবানবন্দি রেকর্ড এবং রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মিঠু সরকার বিষয়টি নিশ্চিত করেন। ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার তিলকপুরে এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের চেষ্টা চলছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ায় বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন। তবে এখনও আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী থাকায় লাইনচ্যুত হওয়ার সময় অনেকেই ছিটকে পড়ে আহত হয়েছেন। তবে কোনো যাত্রীর মৃত্যুর খবর এখনো পাইনি। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়েছে এবং লাইনচ্যুত বগিগুলো সরানোর চেষ্টা চলছে। সান্তাহার রেলস্টেশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর ট্রেনটি আদমদীঘির ছাতিয়ান গ্রামে পৌঁছার পর ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয়। এতে আহত হন অনেক যাত্রী। তবে নিহত হওয়ার কোনো খবর নেই। লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধারের জন্য পাবনার ইশ্বরদী ও দিনাজপুরের পার্বতীপুর থেকে দুটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশর মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হতে ১০ থেকে ১২ ঘণ্টা লাগতে পারে।



