জাতীয় সংবাদ

তেহরানে আলি লারিজানির জানাজায় শোকার্ত মানুষের ঢল

প্রবাহ রিপোর্ট ঃ মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধান আলি লারিজানি ও বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার তেহরানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে দেশটির শীর্ষ ওই দুই কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে আয়োজিত শোকসভায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাজার হাজার শোকার্ত সাধারণ মানুষ ওই দুই প্রভাবশালী কর্মকর্তাকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধানকে হত্যার ২৪ ঘণ্টা না যেতেই দেশটির গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিবকে হামলা চালিয়ে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার রাতে এক হামলায় তিনি নিহত হয়েছেন বলে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি তেহরান। ইসরায়েলের এই দাবি যদি সত্য হয়, তাহলে গত দু’দিনের মধ্যে ইরানের শীর্ষ নেতাদের তৃতীয় বড় ধরনের হাই-প্রোফাইল হত্যাকা-ের ঘটনা হবে এটি। এর আগে, মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং দেশটির আধা-সামরিক বাহিনী বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলেইমানির নিহত হন। দু’দিনে ইরানের শীর্ষ তিন নেতাকে হত্যার এই ঘটনা ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বুধবার আলি লারিজানি ও গোলামরেজা সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে লারিজানির হত্যাকা- ইরানের নেতৃত্বের মাঝে বড় ধরনের কোনও প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বুধবার ভোরের দিকে তেহরান লারিজানির মৃত্যু নিশ্চিত করার পর আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও বুঝতে পারেনি, ইরানের সরকার কোনও একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। অধিকৃত পশ্চিম তীর থেকে আল জাজিরার প্রতিনিধি নিদা ইব্রাহিম বলেছেন, ইসমাইল খতিব ছিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বলে ধারণা করছেন ইসরায়েলি সামরিক বিশ্লেষক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button