জাতীয় সংবাদ

আহলান সাহলান মাহে রমাদান

২৯ রমজানে কি কি করণীয়

২৯ রমজান : অফুরন্ত রহমত লাভে যে দোয়া পড়বেন ২৯ রমজান ১৪৩৮ হিজরি আজ। জাহান্নামের আগুন থেকে মুক্তির নবম দিন অতিবাহিত হচ্ছে আজ। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। আজকের দিন ও রাত ইবাদত-বন্দেগির জন্য অনেক গুরুত্ব ও ফজিলতপূর্ণ। রমজানের শেষ দশকের আজকের দিনে আল্লাহর অফুরন্ত রহমত লাভের একটি দোয়া তুলে ধরা হলো- উচ্চারণ : আল্লাহুম্মা গাশ্শিনি ফিহি বির রাহমাতি; ওয়ারযুক্বনি ফিহিত তাওফিক্বা ওয়াল ই’সমাতা; ওয়া ত্বাহ্হির ক্বালবি মিন গায়াহিবিত তুহমাতি; ইয়া রাহিমান বি-ইবাদিহিল মু’মিনিন। অর্থ : হে আল্লাহ! আজ আমাকে তোমার রহমত দিয়ে ঢেকে দাও। গোনাহ থেকে মুক্তিসহ আমাকে সাফল্য দান কর। অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে আমার অন্তরকে মুক্ত কর। হে ঈমানদার বান্দাদের প্রতি দয়াবান। পরিশেষে আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের আজকের দিনে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম তাঁর রহমত লাভের তাওফিক দান করুন। আমিন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button