জাতীয় সংবাদ

সাভারের সেই ‘সিরিয়াল কিলার’ সম্রাটের মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকার সাভারের আলোচিত ‘সিরিয়াল কিলার’ কারাবন্দি মশিউর রহমান খান সম্রাট (৪০) মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষ জানায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরপরই সম্রাটকে হাসপাতালে নেওয়া হয়েছিল। মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ জানান, সম্রাট দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। কারাগারে আনার পর থেকেই তাকে কারা হাসপাতালে রেখে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনি আরও বলেন, কারাগারে প্রবেশের পর প্রাথমিক পর্যায়ে তাকে ২০ থেকে ২৫দিন সরকারি মানসিক হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হয়। গত পরশু (রোববার, ২২ মার্চ) তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে আবার সরকারি মানসিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর তাকে পুনরায় কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কারাগারে সোমবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button