জাতীয় সংবাদ

‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সা¤্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান যুদ্ধ’

প্রবাহ রিপোর্ট ঃ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান আগ্রাসনে বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একাধিপত্য বা ‘পেট্রোডলার’ ব্যবস্থার পতন ঘটাতে পারে বলে এক চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছে জার্মানিভিত্তিক বহুজাতিক ব্যাংক ডয়চে ব্যাংক। শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত এক বিশেষ গবেষণা প্রতিবেদনে ব্যাংকটি উল্লেখ করেছে যে, এই যুদ্ধ কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি দশকের পর দশক ধরে চলে আসা বৈশ্বিক আর্থিক কাঠামোর ভিত্তি নাড়িয়ে দিতে পারে। ডয়চে ব্যাংকের গবেষক মল্লিকা সচদেবা এই প্রতিবেদনে উল্লেখ করেছেন, বিশ্বের রিজার্ভ কারেন্সি বা প্রধান সংরক্ষিত মুদ্রা হিসেবে ডলারের যে দাপট, তার পেছনে মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্ব অপরিসীম। তিনি সতর্ক করে বলেন, বর্তমান সংঘাত পেট্রোডলার ব্যবস্থার স্থায়িত্বকে কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে। পেট্রোডলার ব্যবস্থার মূল ভিত্তি হলো যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যকার সেই ঐতিহাসিক চুক্তি, যার মাধ্যমে বিশ্ববাজারে তেল বিক্রির একমাত্র মাধ্যম হিসেবে ডলারকে ব্যবহার করা হয় এবং বিনিময়ে সেই অর্থ পুনরায় যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ওপর এই যুদ্ধ পেট্রোডলারের আধিপত্য ক্ষয়ের জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করতে পারে। ডলারের বিকল্প হিসেবে বিশ্ববাজারে ‘পেট্রো-ইউয়ান’ বা চীনা মুদ্রার উত্থানের পথ এই যুদ্ধের মাধ্যমেই প্রশস্ত হতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি ডলারের বিকল্প খুঁজতে শুরু করে, তবে তা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আর্থিক সক্ষমতার ওপর এক বড় ধরনের আঘাত হিসেবে দেখা দেবে।
সূত্র: মিডল ইস্ট আই।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button